By : Supriya Paul
Updated at : 10 jul 2026
ভারতে দ্রুত সম্প্রসারিত সেমিকন্ডাক্টর ও চিপ ডিজাইন শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IC Design & Fabrication Centre-এর উদ্যোগে শুরু হয়েছে Microelectronics Technology and VLSI Design-এর হাতে-কলমে সার্টিফিকেট প্রশিক্ষণ কর্মসূচি। ছয় সপ্তাহের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সেমিকন্ডাক্টর ডিভাইস ফ্যাব্রিকেশন, VLSI ডিজাইন, FPGA, Verilog, Analog Circuit Design, EDA Tools এবং Chip Testing-এর মতো আধুনিক প্রযুক্তির ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্সে B.E./B.Tech (দ্বিতীয় বর্ষ বা তার ঊর্ধ্বে) এবং M.Sc. Electronics-এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শেষে VLSI Design Engineer, ASIC Engineer, Physical Design Engineer, FPGA Engineer, Embedded Systems Engineer, Verification Engineer-সহ একাধিক উচ্চ চাহিদাসম্পন্ন পেশায় কাজের সুযোগ তৈরি হবে। বর্তমানে Intel, Qualcomm, NVIDIA, Samsung Semiconductor, AMD, Synopsys, Cadence-সহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলিতে দক্ষ VLSI ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমশ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের সেমিকন্ডাক্টর মিশন এবং নতুন চিপ উৎপাদন প্রকল্পগুলির ফলে আগামী কয়েক বছরে এই খাতে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সেই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কর্মসূচি প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
